শেখ এ কে আজাদ,৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :রাজধানী ঢাকার উপ কন্ঠে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী মাহমুদুল হাসান আলাল এবং সাভারের উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেনের এর পিতা হাজী শামসুল হুদা মন্ডল সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে শোক সহ্য করার শক্তি দান করুন,আমিন। মৃত্যু কালে তিনি তিন ছেলে এবং এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ মাগরিব আকরাইন স্কুল এন্ড কলেজ এর পাশের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে সাভারের মনোনীত ধানের শীষের প্রার্থী মরহুমের পারিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
সাভার উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেনের পিতা ইন্তেকাল করেছেন
