ষ্টাফ রিপোর্টার, ১ নভেম্বর,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগসহ পাঁচ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকালে সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ী,জালেশ্বর ও রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করে তারা।
পুলিশ বলছে,রাতে সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ী এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের চেষ্টা করে বাবুল নামের এক ব্যক্তি। পরে ঐ গার্মেন্টস শ্রমিক সাভার মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ সকালে বাগ্নিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী বাবুলকে আটক করে।
অন্যদিকে সকালে সাভারের জালেশ্বর এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ১৯০ পিচ ইয়াবাসহ খালেদা আক্তার নামের (৪০) এক নারী মাদক বিক্রেতা ও রাজফুলবাড়িয়া এলাকায় ২৩ বোতল ফেন্সিডিলসহ গৌতম সরকার (৪১),রায়হান (৩০),ও জাকির হাসান (৩১) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। পরে সকালেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
পুলিশ বলছে, আসামীদের আজ আদালতে প্রেরণ করা হবে।
সাভারের পৃথক ঘটনায় ৫ মাদক ব্যবসায়ী আটক
