বাসের ধাক্কায় সেনা কর্মকর্তার স্ত্রী নিহত

accident-001ডেস্ক রিপোর্ট:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় শান্তি আক্তার (৩২) নামে এক সেনা কর্মকর্তার স্ত্রী নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।শান্তি আক্তার সেনাবাহিনীর করপোরাল শামীম উদ্দিনের স্ত্রী। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, সেনা কর্মকর্তা শামীম উদ্দিন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে কর্মস্থল ঘাটাইল সেনানিবাসে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্তি আক্তার নিহত হন। এ সময় শামীম উদ্দিন ও তার দুই শিশুসন্তান আহত হয়। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৩০৫

Related posts

Leave a Comment