ডেস্ক রিপোর্ট: চীনের ইনার মঙ্গোলিয়ার চিফেং শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ১৪৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা।
চীনে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সম্প্রতি দেশটির হেইলংজিয়াং প্রদেশের কিতাইহে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ২২ জন শ্রমিক মারা যান।
মিতু/বিবি নিউজ/৪০৬
