
সাভার,১৬ সেপ্টেম্বর ২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার সকালে সাভারের বলিয়ারপুরের কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা শুরু হয়। খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। খেলায় এসময় আমিনবাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিরুলিয়া ইউনিয়ন একাংশ।
খেলায় এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
