সাভারে কঠোর লকডাউনের ২য় দিন চলছে ঢিলেঢালাভাবে


স্টাফ রিপোর্টার,২ জুলাই,২০২১(বিবিনিউজ ): ৭ দিনের কঠোর লকডাউনের চলছে ২য় দিন, লকডাউন উপেক্ষা করে সড়ক মহসড়কে যানবাহন চলছে নির্বিঘ্নে। নানান অজুহাতে সড়কে চলাচল করতে দেখা গেছে প্রাইভেট যান বাহন।
আজ শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যন্ডের কাচা বাজারগুলোতে দেখা গেছে মানুষের উপচেপড়া ভীর। এছাড়াও গেন্ডা কাচাবাজারে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব।
সকাল থেকে ঢাকা আরিচা মহা সড়কের রেডিও কলোনী বাসষ্ট্যান্ড, হেমায়েতপুর, উলাইল বাসষ্ট্যান্ডে দেখা গেছে একই চিত্র। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ও মানুষকে সচেতন করতে ভ্রাম্মমান আদালত পরিচালনা করছে সাভার উপজেলা প্রশাসনের ৪টি টিম। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালনা করা ভ্রাম্মমান আদালত।
এছাড়াও সরকারের নির্দেশ অনুযায়ী উন্মোক্ত স্থানে নিত্য পন্যের বাজার বসবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। উন্মোক্ত স্থানে নিত্যপন্যের বাজার বসার কথা থাকলে সাভারের চিত্র ভিন্ন ।
কঠোর লকডাউন নির্বিঘ্নেকরতে মাঠে রয়েছে, সেনাবাহীনির টহল, পুলিশ, বিজিবি, ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগের সীমা ছাড়িয়েছে। এর ঊর্ধ্বগতিতে সরকার যখন জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রজ্ঞাপন জারি করে ৭ দিনের লকডাউন ঘোষনা করেন, কিন্তু লকডাউন উপেক্ষা করেই সাভারের কাচাবাজার গুলোতে জন সমাগম ছিল চোখে পড়ার মতো।

Related posts

Leave a Comment