যতদিন লক ডাউন আছে ততদিন শিল্প কারখানা বন্ধ থাকবে : শিল্প প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৩০ জুলাই,২০২১(বিবিনিউজ ):দেশে যতদিন লক ডাউন আছে ততদিন কোন শিল্প কারখানা খোলা হবে না বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন,আগে মানুষের জীবন তার পরে জীবিকা তাই লক ডাউনে কোন শিল্প কারখানা খোলা হবে না জানিয়ে তিনি আরও বলেন,কোরবানীর চামড়া ভারতে যেন কোন ভাবে কেউ পাচার করতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারী করেছে সীমান্ত এলাকায় উল্লেখ করে তিনি আরও বলেন,এবার চামড়া শিল্পে কোন অস্থিরতা নেই চামড়া ব্যবসায়ীরা সঠিক দাম পাচ্ছে চামড়া কারখানাগুলো লক ডাউনের আওতা মুক্ত বলেন বলেন তিনি।

Related posts

Leave a Comment