স্টাফ রিপোর্টার,১৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) :ঢাকার সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের ’এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋন” শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋন দেওয়া হয়েছে।

ঢাকার সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন এর উদ্যোগে ১৭ জন নারী ও পুরুষের মাঝে এ ঋন দেওয়া হয়। এসময় ব্যবসার ধরণ বুঝে ৩-১ লাখ টাকা করে একেক জনকে একেক রকমের ঋন প্রদান হয়। ঋন গৃহিতাদের মাঝে ঋনের চেক বিতরণ করেন, বিআরডিবির ঢাকা জেলার উপ-পরিচালক গোলাম সারোয়ার মোস্তফা।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি, স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি ভার্চুয়ালের মাধ্যমে অংশগ্রহণ করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঋন গৃহীতাদের বিভিন্ন দিকনিদের্শনা দেন।

করোনা ভাইরাসে বেশী ক্ষতিগ্রস্ত হওয়া মাশরুম ও গোলাপ চাষীরা এই প্রণোদনা ঋন পেয়ে বিআরডিবির মাধ্যমে প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় ঋন গৃহিতারা বলেন,করোনা ভাইরাসের সময় তারা২ বছর মেয়াদে ৪% সুদে ঋন পাওয়ায় ব্যবসা আবার ঘুরে দাড়ানোসহ কর্মচারীদের বেতন দিতে পারবে এবং আরও ঋন দিলে ব্যবসার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।

তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। সূত্রঃ- সাভার প্রতিনিধি ।
