চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় সাত জনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার,১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় সাত জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়,আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় সাভার উপজেলা থেকে একটি স্যুয়ারেজ ড্রেনের কাজ পান শাহিন পালোয়ান পরে তার লোকজন কাজ শুরু করলে শাহিন পালোয়ানের লোকজনের কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করেন কাঠগড়ার পশিচমপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অবৈধ গ্যাস সংযোগকারী ফারুক আহমেদ। পরে তারা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ফারুকের নেতৃত্বে সন্ত্রাসীরা শাহিন পালোয়ানের সাতজন লোকজনকে কুপিয়ে জখম করে। আহতরা হলেন,শামিমা পারভীন,আশরাফুল ইসলাম আসিফ,আসলাম পারভেজ জিসান,ইয়াহিয়া নুর শাওন,কাওসার পালোয়ান,ইমরান পালোয়ান,নাসরিন আক্তার। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসী ফারুক আহমেদকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি,সন্ত্রাসী ফারুক আহমেদর অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে তারা এই সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই সুদীপ কুমার গোপ বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় পাওনা টাকা চাওয়ায় ফারুক নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related posts

Leave a Comment