সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো সাভার ও ধামরাইয়ের ২ গরু ব্যবসায়ীর


স্টাফ রিপোর্টার, ১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :গাইবান্ধায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন , এছাড়া আহত হয়েছেন আরও চারজন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সোমবার ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ২ জন ও আহত হয়েছে ৪জন।
নিহতরা হলেন ঢাকার ধামরাইর এলাকার এনায়েত উল্লার ছেলে আবদুল কুদ্দুস (৬০) সাভার পৌর এলাকার মোয়েজ হোসেন (৪০)।
জানা যায় , ঢাকা থেকে ছেড়ে যাওয়া গরু ব্যবসায়ীদের পিকআপটি রংপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমিুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়।এসময় পিকআপের যাত্রীরা ছিটকে পড়েন সড়কে। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই কুদ্দুস মারা যান। আর মোয়েজ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এঘটনায় পিকআপের চালক, গরু ব্যবসায়ী শুক্কুর আলী,গরু ব্যাবসায়ী তারা মিয়া সহ আরও এক যাত্রী আহত হন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে প্রাথমীক চিকিৎসা দিয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে এই ৪ জন আহত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও জানা যায় , পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হন। দূর্ঘটনাস্থল থেকে পিকআপটি উদ্ধার করা হয়েছে।

Related posts

Leave a Comment