১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): ঢাকার সাভারে অজ্ঞাত এক নারীর মস্তক, বাম হাত ও কোমরের নীচ থেকে দুই পা বিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার একটি খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এর আগে, বিকেলে সাদাপুর খালের পাশে সড়ক দিয়ে হাটার সময় পথচারীরা পলিথিনে মোড়ানো একটি হাতের অংশ দেখতে পায়। মূহুর্তের মধ্যে খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা এক নজর দেখার জন্য খালের পাড়ে ভিড় জমায়। তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নারীর মস্তক ও হাত-পা বিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
