৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। এই সময়ে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ২ দশমিক ৯১ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ। আজ তা কমে হয়েছে ২২ দশমিক ৯৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৩০ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।গত ২৪ ঘন্টায়…
Read More