তুরাগ নদীর তীরবর্তী অবৈধ বালুর গদি উচ্ছেদ

১১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে তুরাগ নদীর তীরে অবৈধ ভাবে গড়ে তোলা বিভিন্ন বালুর গদি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বিআইডব্লিউটিএ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিরুলিয়া ও দেউল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র ডিরেক্টর গোলজার আলী। বিআইডব্লিউটিএ’র ডিরেক্টর গোলজার আলী জানান, বেশ কিছু দিন আগে বিরুলিয়া ও দেউল এলাকায় কিছু বালু ব্যবসায়ী তুরাগ নদীর পাড় দখল করে বিভিন্ন বালুর গদি গড়ে তোলেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভেকু দিয়ে ওই বালুর গদি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

Read More

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

১১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের তালবাগ এলাকায় তালবাগ মুসলিম কবরস্থানের উন্নয়ন মুলক কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরো বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৫৫ লক্ষ টাকা ব্যয়ে কবরস্থানটির উন্নয়ন মুলক কাজ সম্পন্ন…

Read More

সাভারে অবৈধ চুল্লিতে কয়লার উৎপাদন

১১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ছোট ছোট সাদা রঙের ঢিবি। দেখতে সুন্দর হলেও মাটি, ইট ও কাঠের গুঁড়া দিয়ে বানানো এসব ঢিবি মূলত বন উজারের মাধ্যম। স্থানীয়রা এটিকে চুলা বা চুল্লি বলেই চেনে। নির্বিচারে কেটে আনা মণের মণ গাছ এসব চুল্লিতে পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা। আর নির্গত ধুয়ার কুণ্ডলী দূষণ ছড়াচ্ছে পরিবেশে। পাশাপাশি হুমকিতে পড়ছে জনজীবন ও জীববৈচিত্র। এসব চুল্লির পরিবেশ দূষণে মারা যাচ্ছে অনেক পশু পাখি। অবৈধ এসব চুল্লির মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পায় না কেউই। বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরির এমন প্রক্রিয়া অনেকের কাছে নতুন মনে হলেও এসব…

Read More

সাভারে যুবকের রহস্যজনক মৃত্যু

১১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রাতে পৌর এলাকার নামা বাজার এলাকায় একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবকের নাম তানজিদ আলী (৩০)। তার বাড়ি বাগেরহাট জেলায়। পুলিশ জানায়, নিহত ওই যুবক রাজধানীতে একটি মোবাইলের দোকানে কর্মরত ছিলেন। পরে তিনি ব্যবসার কাজের জন্য পূর্ব পরিচিত নামা বাজার এলাকার ব্যবসায়ী জোবায়ের আহমেদ শুভর কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ধার নেন। পরে তিনি কিছুতেই ধার নেওয়া টাকা পরিশোধ করতে পারছিলেন না। রাতে ব্যবসায়ী জোবায়ের আহমেদ শুভ তাকে তার নামা বাজার…

Read More