কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছ।আজ রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের টিকাদান শুরুর সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক উপস্থিত ছিলেন।প্রথম দিন টিকা দেয়া হবে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে। এদের ফাইজারের টিকা দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়।জানা গেছে, ঢাকাসহ দেশের কওমি মাদ্রাসায় টিকা কেন্দ্র করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী এই টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর।দুই মাস আগে ১২ থেকে…

Read More

ভারতে দুই দিনের শোক কিংবদন্তি সংগীতশিল্পী লতার স্মরণে

৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক) ):কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। খবর এনডিটিভি, রয়টার্স ও এএনআইয়ের। প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারতে দুই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পশ্চিমবঙ্গে আগামীকাল সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতার গাওয়া গান। ভারতের নাইটিঙ্গেলখ্যাত লতা মঙ্গেশকরকে গত জানুয়ারি মাসে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কোভিড–১৯ ও নিউমোনিয়ায় আক্রান্ত…

Read More

দেশে করোনার ১০ কোটি প্রথম ডোজ টিকার মাইলফলক ছোঁয়ার অপেক্ষা

৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ) ):দেশে করোনার গণটিকাদান শুরু হয়েছিল গত বছরের ৭ ফেব্রুয়ারি। ঠিক এক বছরের মাথায় দেশে প্রথম ডোজ টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে৷ আজ রোববারই টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটির মাইলফলক ছাড়াবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র তুলে ধরা হয় আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে। সেখানে করোনার টিকার তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম। বুলেটিনে জানানো হয়, দেশে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। আজ এ সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা…

Read More

সার্চ কমিটির সদস্যদের আইনি কাঠামোর মধ্যে দায়িত্ব পালন করতে হবে :সেতু মন্ত্রী

৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক) ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটির সদস্যদের আইনি কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে।আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি এই অনুসন্ধান কমিটির সুপারিশ করা তালিকা থেকে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হচ্ছে।নির্বাচন…

Read More

সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক) ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর তাঁর কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকরের বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। লতা মঙ্গেশকরের বয়স হয়েছিল ৯২ বছর।

Read More

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক) ): বলিউডের কিংবদন্তিতূল্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর চলে গেলেন না ফেরার দেশে।উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকার জীবনের অবসান হলো ৯২ বছর বয়সে।রোববার সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের পাশপাশি এ খবর নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এন সান্থানামাও।লতা মঙ্গেশকর জানুয়ারি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন। তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে। একসময় কোভিড নেগেটিভ হলেও পরে নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। সম্প্রতি প্রবাদপ্রতিম এই গায়িকার শারীরিক অবস্থার…

Read More