সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক) ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর তাঁর কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকরের বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। লতা মঙ্গেশকরের বয়স হয়েছিল ৯২ বছর।

Related posts

Leave a Comment