অমর একুশে বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

৯ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): অমর একুশে বইমেলা আপাতত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তীতে বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ সকালে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির ৩য় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব সিদ্বান্তের কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, অমর একুশে বইমেলা আপাতত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তীতে বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।…

Read More

কারাগারে বাইরে থেকে সব ধরনের খাবার দেওয়া বন্ধ

০৯ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারীর কারণে দেশের কারাগারগুলোতে বন্দীদের বাইরে থেকে সব ধরনের খাবার দেওয়া বন্ধ থাকবে। তাদের কোনো আত্মীয়-স্বজন খাবার নিয়ে এলে বিনয়ের সঙ্গে বুঝিয়ে প্রত্যাখ্যান করতে হবে। সম্প্রতি কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন এ বিষয়ে একটি আদেশ জারি করেছেন। এতে আরও বলা হয়েছে, কারাগারে অসুস্থ বন্দিদের অন্তত ১৪ দিন পর্যবেক্ষণে রাখতে হবে। এক বন্দী থেকে অন্যদের দূরত্ব অন্তত ১ মিটার বা ৩ ফুট অথবা সম্ভব হলে ২ মিটার বা ৬ ফুট হবে। সম্প্রতি কারাগারে আসা বন্দিদের ১৪ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাদের কোয়ারেন্টাইন থেকে…

Read More

জনগণ কখনো ভুল করে না: প্রধানমন্ত্রী

০৯ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারায় এটিই প্রতীয়মান হয়েছে যে জনগণ কখনো ভুল করে না। শেখ হাসিনা বলেন, জনগণ কখনো ভুল করে না, এটা হলো বাস্তবতা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেটাই প্রতিভাত হয়েছে। প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে…

Read More

সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজার

৯ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):এযাবৎকালে ফার্মাসিউটিক্যাল পণ্যের মধ্যে একবছরে সবচেয়ে বেশি বিক্রিত ওষুধের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ফাইজার-বায়োএনটেক। ২০২১ সালে ৩৬.৮ বিলিয়ন ডলারের কোভিড-১৯ ভ্যাকসিন বিক্রি করেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। শীর্ষ বিক্রিত অন্যান্য ওষুধপত্রের সঙ্গে বড় ধরনের পার্থক্য রেখেই শীর্ষস্থানটি দখল করেছে ফাইজার। দ্বিতীয় অবস্থানে আছে আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিউমিরা। ২০.৭ বিলিয়ন ডলারের ফার্মাসিউট্যাল পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে। চলতি বছর ফাইজার ৩২ বিলিয়ন ডলার সমমূল্যের ভ্যাকসিন বিক্রি করতে পারবে বলে আশা করছে ফাইজার কর্তৃপক্ষ। ভ্যাকসিন ছাড়াও ফাইজারের রয়েছে অ্যান্টিভাইরাল কোভিড পিল প্যাক্সলোভিড। পিল থেকে ফাইজার…

Read More

ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্কে স্কুল-কলেজ তিন দিন বন্ধ

৯ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব-বিতর্কের জেরে রাজ্যের সব স্কুল-কলেজ আগামী তিন দিন বন্ধ থাকছে। স্কুল-কলেজ বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই স্বয়ং। গতকাল মঙ্গলবার বিকেলে নিজেই টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘শান্তি ও সম্প্রীতির স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তিনি সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সম্প্রতি রাজ্যের উদুপি জেলায় এক সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। তাতে বলা হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। কারণ, তা বৈষম্য সৃষ্টিকারী। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে। তবে তার…

Read More