এবার নিবন্ধন ছাড়াই টিকা

১৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাঁরা সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ২৬ ফেব্রুয়ারি এক দিনে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সেদিনও টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন, কাগজপত্র লাগবে না। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে অনুষ্ঠিত হয়। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক করোনার টিকাবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শামসুল হক বলেন,…

Read More

ভারতের বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ী আর নেই

১৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক ):প্রয়াত হলেন ভারতীয় বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ী।তার বয়স হয়েছিল ৬৯ বছর। নিউজ এজেন্সি পিটিআই জানায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই শিলাপী। মঙ্গলবার রাতে জহুর ক্রিটিকেয়ার হাসপাতালে লাহিড়ীর মৃত্যু হয়।পিটিআইকে হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি জানান, “লাহিড়ী একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তার পরিবার একজন ডাক্তারকে তাদের বাড়িতে ডাকেন, পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএ’র (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) কারণে…

Read More