১৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে মিতু আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকা থেকে ওই গৃহবধূকে এসিড পানের পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন ওই গৃবধূর স্বামী নজরুল ইসলাম সোহাগ। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মত্যু হলে সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে সাভারের এনাম…
Read More