সাভারে দু’জনের লাশ উদ্ধার


১৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে মিতু আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকা থেকে ওই গৃহবধূকে এসিড পানের পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন ওই গৃবধূর স্বামী নজরুল ইসলাম সোহাগ। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মত্যু হলে সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

অপরদিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে মোহাম্মদ ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, নিহত ওই যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শাহরিয়ার বলেন, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment