সাভারে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বামীকে হত্যা,গ্রেফতার স্ত্রী

২১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): সাভারে স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করলেও পলাতক রয়েছে তিন ভাড়াটে সন্ত্রাসী। হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিন সন্ত্রাসীকে আটক করতে পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাদেরকে আটক করতে পারেনি। নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায়।নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)। সে গান্ধারিয়া এলাকার আবুল কাসেম ভূঁইয়ার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তারা বানুর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে স্ত্রী তারা বানু স্বামীকে…

Read More

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবী জানায়।মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে…

Read More