গণটিকা কার্যক্রম আরো দুই দিনব্যাপী চলমান থাকবে

২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “টিকা গ্রহনে দেশের মানুষের বিপুল চাহিদার কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরো দুই দিন বৃদ্ধি করা হলো। এর মধ্যে ১ম, ২য় ও বুস্টার ডোজ দেবার কার্যক্রমও চলমান থাকবে।”আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের একটি অনুষ্ঠান থেকে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নিয়ে এক অনির্ধারিত প্রেস ব্রিফিং তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একদিনে এক কোটি টিকা দেয়া বিশ্বে একমাত্র দেশ সম্ভবত বাংলাদেশ। এর আগেও ৮০ লক্ষ ডোজ টিকা একদিনে আমরা দিতে সক্ষম হয়েছি। আজ (২৬ ফেব্রুয়ারী) যেভাবে দেশের সকল…

Read More

টিকা না পেয়ে স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ

২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ঢাকার আশুলিয়ায় করোনা ভাইরাসের টিকা না পেয়ে এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এঘটনায় সন্ত্রাসীদের ভয়ে স্কুলে যেতে পারছেন না ওই স্কুলের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক। ঘটনাটি ঘটেছে আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে।রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত ২২ ফেব্রুয়ারি রুস্তমপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। পরে সেই দিনেই ওই স্কুলের প্রাক্তন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার করোনা ভাইরাসের টিকা নিতে স্কুলে যান। এসময় ওই স্কুলের প্রধান…

Read More

বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশ চিহ্নিত

২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ভৌগলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে জনবহুল বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, খরা, শৈত্য প্রবাহ, অগ্নিকাণ্ড, বজ্রপাত ও ভূমিধস আমাদের অতি পরিচিত দুর্যোগ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় নলাম-শিমুলিয়া ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে দ্রুত উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য অ্যাকোয়াটিক সি সার্চবোট, মেরিন রেস্কিউ বোট, মেগাফোন সাইরেনসহ…

Read More

আজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য

২৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):দেশের এক কোটি মানুষকে আজ শনিবার করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে চায় সরকার। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র লাগবে না। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। সারা দেশে ২৮ হাজার বুথে টিকা দেওয়া হবে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে যুক্ত থাকবেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট ১ লাখ ৪২ হাজার জন। দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল (তাঁরাও টিকা দেবেন) থাকবে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে…

Read More

কিয়েভে গোলা আর বিস্ফোরণের শব্দ

২৬ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে আজ শনিবার দেশটির রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। খবর বিবিসির। বিবিসির খবরে জানানো হয়েছে, আজ কিয়েভের ত্রোইয়েশনিয়া এলাকায় একাধিক ও ময়দান স্কয়ারের কাছে বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, কিয়েভে রাশিয়ার কামান হামলার শব্দ এত বেশি যে শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূরেও শব্দ শোনা যাচ্ছে। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানা ও শুলিভাকা এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি হয়েছে। মার্কিন টেলিভিশন ফক্স নিউজের বিদেশ প্রতিনিধি ট্রে…

Read More