১৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): এইচএসসি ও সমমানের পরীক্ষা ফল আজ প্রকাশ করা হয়েছে। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের পরীক্ষার গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।এ বছরে করোনা ভাইরাস পরিস্থিতিতে ২০২১ সালের এই পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়।২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ৯ টি সাধারণ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট…
Read MoreDay: February 13, 2022
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
১৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। এর আগে, পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ও প্রতিবেদন প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে সংশ্লিষ্ট ১১টি বোর্ডের চেয়ারম্যানগণ হস্তান্তর করেন।ফলাফল প্রকাশকালে প্রধানমন্ত্রী ‘আজকের শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যত’ আখ্যায়িত করে আশা প্রকাশ করেন- শিক্ষার্থীরা এই বিষয়টি মাথায় রেখেই শিক্ষা গ্রহণ করবে যাতে তারা জাতি গঠনে অবদান রাখতে পারে এবং দেশকে এগিয়ে নিতে পারে।প্রধানমন্ত্রী বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এইচএসসি ও সমমানের…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, প্রধানমন্ত্রীর আশাবাদ
১৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেছেন পরিস্থিতির ওপর নির্ভর করে চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়া সম্ভব হবে। আজ রোববার ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আজ এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি সংশ্লিষ্ট ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ও প্রতিবেদন গ্রহণ করেন। অনুষ্ঠানে…
Read More