৫ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন।রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দেশের গণমাধ্যমে এক অপূরণীয় ক্ষতি হলো।তিনি আরও বলেন, দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তার ভূমিকা সংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।রাষ্ট্রপতি মরহুম পীর হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Read MoreDay: February 5, 2022
সাংবাদিক হাবিবুর রহমান আর নেই
৫ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই। আজ শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। কিন্তু গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা.…
Read Moreসাভারে পারিবারিক কলহের জেরে তুলে নিলো চোখ
৫ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): পারিবারিক কলহের জের ধরে সাভারে সুতা কাটার বিশেষ অস্ত্র দিয়ে এক ব্যক্তির প্রথম স্ত্রীর চোখ তুলে নিয়েছে তারই তৃতীয় স্ত্রী। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চোখে মারাত্মক ক্ষত নিয়ে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। এ ঘটনায় অভিযুক্ত নুরুন নাহারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তিনি মোতালেব হোসেনের তৃতীয় স্ত্রী। ভুক্তভোগী…
Read Moreজাবিতে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারেনি কৃষক বাবার ছেলে সাইফুল
৫ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ভর্তি পরীক্ষায় দশম হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারেনি কৃষক বাবার ছেলে সাইফুল ইসলাম। ভর্তি পরীক্ষায় দশম হয়ে বাবা-মায়ের মুখ আলোকিত করেন সাইফুল। তবে সে আলো ফিকে হতে খুব বেশি সময় লাগেনি। এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমন চমকপ্রদ ফলাফল যেনো দিবাস্বপ্ন হয়ে অন্ধকার করে ফেলছে সাইফুলের চারপাশ। সাইফুলের গ্রামের বাড়ি শরিয়তপুর সদরে। বাবার নাম ইলিয়াছ খান। পেশায় তিনি কৃষক। গত ১২ নভেম্বর প্রকাশিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ফলাফল। ইনস্টিটিউটটিতে প্রতি আসনের বিপরীতে ৪১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ…
Read More