আগামী সংসদ নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী সংসদ নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে। কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; জনগণের ওপর আমাদের আস্থা আছে। মঙ্গলবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২৫৯১ মার্কিন ডলার।সভায় প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে।…

Read More

অচল মানুষেরাও হাঁটতে পারবেন

৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):স্পাইনাল কর্ডের জটিলতার কারণে হাঁটাচলা করতে পারে না, এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়। এমন অসুস্থ রোগীদের জন্য সুসংবাদ দিচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, তাঁরা স্পাইন কর্ড তৈরি করতে যাচ্ছেন। এ দিয়ে আজীবনের জন্য হুইলচেয়ারে বসে পড়া মানুষেরা আবারও হাঁটাচলা করতে পারবে। যুক্তরাজ্যের গণমাধ্যম ইনডিপেনডেন্ট–এর খবরে বলা হয়েছে, গবেষণার জন্য ত্রিমাত্রিক এই ইমপ্ল্যান্টে মানুষের কোষ ব্যবহার করা হয়েছে। এ চিকিৎসাপদ্ধতি ইতিমধ্যে ইঁদুরের ওপর প্রয়োগ করা হয়েছে। এতে ৮০ শতাংশ সফলতা এসেছে।সর্বশেষ এ গবেষণা চালিয়েছেন ইসরায়েলের তেল আবিব ইউনিভার্সিটির বায়োমেডিকেল প্রকৌশল বিভাগের একদল গবেষক। এর আগে এমন গবেষণা চালিয়েছিলেন…

Read More

দেশে করোনায় মৃত্যু ৪৩

৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):দেশে করোনার সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৩ জনের মৃত্যু হয়েছিল। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে থাকল। এর আগে গতকাল ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। করোনায় মৃত্যু হয়েছিল ৩৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়…

Read More

সাভারে গরুচোর সন্দেহে ২ নারীকে নির্যাতন

৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে গরু চোর সন্দেহ দুই নারীকে পিটিয়ে আহত করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন এলাকাবাসীকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সাভার মডেল থানায় মামলাটি করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস। নাম প্রকাশ করলে পালিয়ে যেতে পারে তাই প্রধান আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির গরু চুরি করার চেষ্টা করছিলেন দুই নারী ও দুই পুরুষ। এ সময় এলাকাবাসী বিষয়টি টের…

Read More

নম্বর-সময় উভয়ই কমবে এসএসসি-এইচএসসি পরীক্ষায়

৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমে যাচ্ছে সময় ও নম্বর। ২০২২ সালের এই দুই পাবলিক পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়। আর পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর। গত বছর এসএসসি-এইচএসসিতে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও এই বছর ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার আগে বসতে হবে টেস্ট পরীক্ষায়। সম্প্রতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠান-সংক্রান্ত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক,…

Read More