সাভারে গরুচোর সন্দেহে ২ নারীকে নির্যাতন

৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে গরু চোর সন্দেহ দুই নারীকে পিটিয়ে আহত করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন এলাকাবাসীকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে সাভার মডেল থানায় মামলাটি করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস। নাম প্রকাশ করলে পালিয়ে যেতে পারে তাই প্রধান আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, গতকাল দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির গরু চুরি করার চেষ্টা করছিলেন দুই নারী ও দুই পুরুষ। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারজনকে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে এবং দুই নারীর চুল কেটে দেয়। পরে স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুই পুরুষ পালিয়ে গেলেও ওই দুই নারী পালাতে পারেননি। পরে দুপুরে হাবিবুল্লাহ নামের ওই ব্যক্তি দুই নারীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি গরু চুরির চেষ্টার মামলা করেন। এদিকে এ ঘটনায় দুই নারীর চুল কেটে দেওয়ার অভিযোগে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস দত্তপাড়া এলাকার এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুস বলেন, আটক দুই নারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের চুল কেটে দেওয়ার মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

Related posts

Leave a Comment