পদ আঁকড়ে থাকার চেষ্টায় জাবি ভিসি

১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) গণতান্ত্রিকভাবে সুসংহত না করেই মেয়াদের শেষের দিকে এসে জাবি ভিসি নির্বিচারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং নানা ছলচাতুরীর মাধ্যমে পদ আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের দ্বিতীয় মেয়াদ আগামী ২রা মার্চ শেষ হতে চললেও বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি প্যানেল নির্বাচনের আয়োজন করছেন না। বিজ্ঞপ্তিতে…

Read More

মাদক সেবনে বাধা দেওয়ায় সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন

১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):মাদক সেবনে বাধা দেওয়ায় সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বাড়িতে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এঘটনায় পুলিশ অভিযুক্ত ওই দম্পতিকে আটক করেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নামা গেন্ডা মহল্লার বাসিন্দা সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নেশা করে আসছিলেন। পরে ওই ব্যক্তির বাড়ির প্রতিবেশী জামিয়া ইয়াসিনিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজু বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (১৩) নেশা করতে বাধা দিলে রাতে মাদ্রাসার পাশ থেকে ওমর ফারুককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে অভিযুক্ত সারোয়ার হোসেন ও তার স্ত্রী লাবনী…

Read More

সাভারের আশুলিয়ায় বিষাক্ত কেমিক্যালে গুড় তৈরি, কারখানা সিলগালা

১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরির অভিযোগে সাভারের আশুলিয়ায় একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বুলবুল মিয়া নামের এক ব্যক্তির গুড় কারখানাটি সিলগালা করে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এলাকাবাসী জানায়, শিমুলিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে বুলবুল মিয়া নামের ওই ব্যক্তি প্রশাসনের চোখ ফাকি দিয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। এলাকাবাসীর অভিযোগে ভিত্তিতে সকালে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে কারখানাটির মালিক…

Read More

বিএনপি নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে মিথ্যাচার করছে : সেতুমন্ত্রী

১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনমনে ধোয়াশা সৃষ্টির লক্ষ্যে বিএনপি প্রতিনিয়ত নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য প্রদান করে চলেছে।আজ সোমবার গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনমনে ধোয়াশা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য প্রদান করে চলেছে। অথচ আমরা সকলেই জানি, নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের কাজ।’তিনি বলেন, ‘নির্বাচন কমিশন দেশের সংবিধান ও প্রচলিত আইনের মধ্য থেকেই নির্বাচন…

Read More

নিবন্ধন ছাড়াই টিকা

১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): যাদের বয়স ১২ বছর পার হয়েছে, তারা নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা নিতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।’ অনুষ্ঠানে তিনি সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন।এছাড়া সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতি মিনিটে ৫৩২ লিটার গ্যাসীয় মেডিকেল-অক্সিজেন উৎপাদনে সক্ষম একটি অক্সিজেন জেনারেটর…

Read More