সাভারের আশুলিয়ায় বিষাক্ত কেমিক্যালে গুড় তৈরি, কারখানা সিলগালা


১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরির অভিযোগে সাভারের আশুলিয়ায় একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বুলবুল মিয়া নামের এক ব্যক্তির গুড় কারখানাটি সিলগালা করে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

এলাকাবাসী জানায়, শিমুলিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে বুলবুল মিয়া নামের ওই ব্যক্তি প্রশাসনের চোখ ফাকি দিয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। এলাকাবাসীর অভিযোগে ভিত্তিতে সকালে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে কারখানাটির মালিক শ্রমিকদের নিয়ে পালিয়ে যান।

Related posts

Leave a Comment