জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এখন এ বিষয়ে আদেশ জারি করে তা জানিয়ে দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে (ভার্চ্যুয়ালি) মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলাপ হয়। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে। কোন কোন ক্ষেত্রে…

Read More

সাভারের আশুলিয়ায় চাঁদা না পেয়ে নির্মাণ কাজে বাঁধা

২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারে এক প্রবাসী নারীর জমির বাউন্ডারি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ওই দম্পতি পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়টি সাংবাদিকদের জানান। এলাকাবাসী জানায়, রাজধানীর মিরপুরের বাসিন্দা ফিলিস্তিনি নাগরিক সামির এম এল হামিদ ও তার স্ত্রী তাসলিমা আহমেদ ২০২১ সালে স্থানীয় সাইদুর…

Read More

একুশে পদক-২০২২ প্রদান করলেন প্রধানমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘একুশে পদক-২০২২’ প্রদান করেছেন।তাঁর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পদক হস্তান্তর করেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং পদক বিজয়ীদের সাইটেশন পাঠ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন।নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি…

Read More

আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । মাতৃভাষা আন্দোলনের ৭০ পূর্ণ হবে বছর হবে এদিন।রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।এদিন রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং…

Read More