৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে চলতি বছর একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।এ বছর ভাষা আন্দোলনে ২ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৪ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ২ জন, সমাজসেবায় ২ জন, গবেষণায় ৪ জন একুশে পদক পাচ্ছেন। এ ছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় ১ জন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।এ বছর যারা একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন এরা হলেন- ‘ভাষা আন্দোলন’ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি…
Read MoreDay: February 3, 2022
সংক্রমণ রোধে বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল
৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ রোগের বিস্তার রোধে এই বিধিনিষেধ জারি করা হলো। এর ফলে উন্মুক্ত স্থানে এবং ভবনের ভেতরে যেকোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগদান করবেন, তাদের টিকার সনদ থাকতে হবে। এ সময় সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে বলেও জানানো হয়।এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের ১১টি বিধিনিষেধ…
Read Moreঢাকার ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৫ জনকে জরিমানা
৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জন ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়। বুধবার( ২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। জরিমানাকৃতদের মধ্যে রোমান রেজা, সাইফুল ইসলাম, কাউসার ইসলাম ও বোরহান উদ্দিনকে ২ লাখ করে ৮ লাখ এবং মোস্তফা কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মহিষাশী এলাকার বিপ্লব মাষ্টারের ১ টি ভেকু জব্দ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী…
Read Moreফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর
৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান (৫৮) নামে এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। এ সময় তিনি নিজের পিস্তল কপালে ঠেকিয়ে গুলি চালান। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। গত রাত ৯টায় ধানমন্ডির ৭ নম্বর রোডের বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে তিনি…
Read More