ঢাকার ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৫ জনকে জরিমানা

৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জন ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়।

বুধবার( ২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।

জরিমানাকৃতদের মধ্যে রোমান রেজা, সাইফুল ইসলাম, কাউসার ইসলাম ও বোরহান উদ্দিনকে ২ লাখ করে ৮ লাখ এবং মোস্তফা কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মহিষাশী এলাকার বিপ্লব মাষ্টারের ১ টি ভেকু জব্দ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন এবং কৃষি জমির মাটি কাটা (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন অনুযায়ী ৫ জন ভেকুর মালিককে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়ও ১ টি ভেকু জব্দ করা হয়েছে।

অবৈধভাবে এসব কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

Related posts

Leave a Comment