ধামরাইয়ে জমির বিরোধে পিতা-পুত্রকে জখম

১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার ধামরাইয়ে পিতা-পুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বান্নাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ধামরাইর বান্নাল এলাকার ইসরাফিল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রাতে ছানোয়ার হোসেন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ইসরাফিলের বাড়িতে প্রবেশ করেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ইসরাফিল ও তার ছেলে মাসুদ রানাকে কুপিয়ে…

Read More

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক যুবকের নাম রাজু মিয়া (২০)। পুলিশ জানায়, দুই বছর আগে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় পনের বছর বয়সী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া নামের ওই যুবক। পরে ওই তরুণীকে বিয়ে না করে ওই যুবক পালিয়ে যান। ওই তরুণীর পরিবার সাভার মডেল থানায় রাজু মিয়াকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ওই যুবককে আটকের…

Read More

সাভারে পৃথক ঘটনায় দুই জনের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে পৃথক ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে শিমুলতলা এলাকায় ফিরোজ নামের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। নিহত ওই ব্যক্তি যাত্রীবাহী বাসচাপায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে উপজেলার কাউন্দিয়া এলাকার একটি বাড়ি থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পিয়ার আলী দাস নামের এক ব্যক্তির…

Read More

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি না বাড়ানোর ইঙ্গিত দীপু মনির

১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে করোনাভাইরাস প্রতিরোধবিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ‘ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’র সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। দীপু মনি বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এর হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে; আশা করছি, সেটা আর…

Read More

নতুন রেকর্ড সাকিবের

১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):কোনো কীর্তিতে ‘প্রথম’ ক্রিকেটার—সাকিব আল হাসানের জন্য ব্যাপারটা নতুন নয়। তেমনই আরেকটি রেকর্ড গড়লেন তিনি। ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন এই অলরাউন্ডার। বিপিএলে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব। ১২৮ রান তাড়া করতে নেমে বরিশাল ম্যাচটি জিতেছে ৮ উইকেটে, ২৭ বল বাকি রেখে। এমন অনায়াস জয়টা এসেছে সাকিবের ২৯ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করেই। এর আগে বোলিংয়েও ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এবার বিপিএলের শুরু…

Read More