ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক যুবকের নাম রাজু মিয়া (২০)।

পুলিশ জানায়, দুই বছর আগে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় পনের বছর বয়সী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া নামের ওই যুবক। পরে ওই তরুণীকে বিয়ে না করে ওই যুবক পালিয়ে যান। ওই তরুণীর পরিবার সাভার মডেল থানায় রাজু মিয়াকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ওই যুবককে আটকের জন্য পুলিশ অভিযান চালালেও ঘন ঘন স্থান পরিবর্তন করায় তা সম্ভব হয়নি। পরে শনিবার দুপুরে নড়াইল জেলার একটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই আব্দুল কুদ্দুস।

পুলিশ বলছে, দুই বছর পালিয়ে থেকেও ওই যুবকের শেষ রক্ষা হয়নি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়েছে। দুপুরেই তাকে আদালতে পাঠানো হবে।

Related posts

Leave a Comment