প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

১১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের তালবাগ এলাকায় তালবাগ মুসলিম কবরস্থানের উন্নয়ন মুলক কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরো বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৫৫ লক্ষ টাকা ব্যয়ে কবরস্থানটির উন্নয়ন মুলক কাজ সম্পন্ন হবে।

এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঢাকা জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তার, আশুলিয়া থানা যুবলীগের আহ্ববায়ক কবির হোসেন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। হবে

Related posts

Leave a Comment