১১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে তুরাগ নদীর তীরে অবৈধ ভাবে গড়ে তোলা বিভিন্ন বালুর গদি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বিআইডব্লিউটিএ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিরুলিয়া ও দেউল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র ডিরেক্টর গোলজার আলী।
বিআইডব্লিউটিএ’র ডিরেক্টর গোলজার আলী জানান, বেশ কিছু দিন আগে বিরুলিয়া ও দেউল এলাকায় কিছু বালু ব্যবসায়ী তুরাগ নদীর পাড় দখল করে বিভিন্ন বালুর গদি গড়ে তোলেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভেকু দিয়ে ওই বালুর গদি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
