স্টাফ রিপোর্টার,১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এসাইনমেন্ট অফিসার পরিচয় নয় তলা বাড়ি দখলের সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটকৃত ছয় প্রতারক হলেন রাকিউল ইসলাম,নুর উদ্দিন ওমর,ইসরাফিল,রাজু ইসলাম,হাসান মেহেদী, ও মমিন।
পুলিশ জানায়, গতকাল গভীর রাতে সাভারের টিয়াবাড়ি এলাকায় মঞ্জুআরা বেগম নামের এক নারীর নয় তলা বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এসাইনমেন্ট অফিসার পরিচয় দিয়ে রাকিউল ইসলাম নামের এক প্রতারক দেশীয় অস্ত্রে সাজে সজ্জিত হয়ে দল নিয়ে বাড়িতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করার চেষ্টা করলে তাদের গতি বিধি সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে তারা পালিয়ে যায়। পরে রাতেই সাভার মডেল থানায় প্রতারক রাকিউল ইসলামকে প্রধান আসামী করে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে সাভার মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলে পুলিশ রাত থেকে সকাল পর্যন্ত রাজধানীর ভাটারাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান রাকিউলসহ ছয়জনকে আটক করে। পরে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আটকৃতদের কাছ থেকে এসময় দলিল,মোবাইল,এটিএম কার্ডসহ নানা সরঞ্জামদী উদ্ধার করা হয়। এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,এই প্রতারক চক্রের সাথে অন্যকেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। আটকৃত প্রতারক চক্রের মুল হোতা রাকিউল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানিয়েছে পুলিশ।
সাভারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে বাড়ি দখলের সময় ৬ প্রতারক গ্রেফতার
