সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সীমানা প্রাচীর ভাঙচুর


স্টাফ রিপোর্টার,২৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। শুক্রবার বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়,২০১৩ সালে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় নিজের মা সখিনা বেগমের কাছ থেকে ১০ শতাংশ ৬০ পয়েন্ট জমি ক্রয় করেন তার ছেলে আবুল কাসেম। পরে আজ ওই জমি নিজেদের বলে দখল করার চেষ্টা করেন প্রতিপক্ষ বাহারুল্লাহ,সোহেল,হাকিম,শাজাহান ও আশুরা বেগম। এসময় জমি দখলে ব্যর্থ হয়ে তারা জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেন। পরে খবর পেয়ে জমির মালিক আবুল কাসেম জমি দখলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতা-া দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এবিষয়ে সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) নাজিউর রহমান বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment