স্টাফ রিপোর্টার,৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে আশুলিয়ার গুমাইল এলাকার অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আশুলিয়া থানা পুলিশ । সোমবার (৫ জুলাই) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র তৈরির দুই কারিগরসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন রাজু ও রনজু । তারা দুজনই অস্ত্র তৈরির কারিগর।
আশুলিয়া থানার ( ওসি ) তদন্ত জিয়াউল হক জানান, রাত সাড়ে ১২টায় ওই এলাকায় কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করে । খবর পেয়ে আশুলিয়া পুলিশ দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি ঘর থেকে তাদের তৈরি বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের কাছে নিয়মিত সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান আটকরা। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরি এ কাজ চালিয়ে আসছে বলে জানান আশুলিয়া থানার এসআই ইউনুস মিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সাবেক বিএনপি নেতা দেলোয়ার সরকার এলাকার একজন চিহ্নিত ভূমিদস্যু । তার বিরুদ্ধে একাধিক জমি দখল ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে । বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যই সে বিপুল পরিমান দেশিয় অস্ত্র তৈরি করতে দিয়েছিল। ধন্যবাদ জানাই আশুলিয়া থানা পুলিশকে , কোন ধরনের নাশকতা সৃষ্টির আগেই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য । অতি সত্তর ভূমিদস্যু দেলোয়রকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার দাবী জানান এলাকাবাসী ।
তদন্ত ওসি আরও জানান, এঘটনায় রাতে আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
