শেখ এ কে আজাদ, সাভার,১৩ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) : সাভারে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটাল।
১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং, সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এই ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখবেন। তারা হলেন-
১. ডাঃ মোঃ আশরাফুল আলম- মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক। রোগী দেখবেন দুপুর ১টা থেকে বিকাল ৫টা।
২. ডাঃ লিপিকা ঘোষ – স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন, সহকারী অধ্যাপক। রোগী দেখবেন দুপুর ১২টা থেকে ২টা।
৩. ডাঃ মোঃ আসাদুজ্জামান- মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। রোগী দেখবেন সকাল ১০টা থেকে দুপুর ২টা।
৪. ডাঃ শ্রাবন্তী ইসলাম- স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন। রোগী দেখবেন বিকাল ৫টা থেকে রাত ৮টা।
৫. ডাঃ মোঃ হাবিবুর রহমান- মেডিসিন, হরমোন রোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। রোগী দেখবেন বিকাল ৫টা থেকে রাত ৮টা।
৬. ডাঃ হাসিনা মমতাজ – স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন। রোগী দেখবেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
৭. ডাঃ মোঃ মাহমুদুল ইসলাম (কামরুল)* – শিশু রোগ বিশেষজ্ঞ। রোগী দেখবেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
৮. ডাঃ সজল ঘোষ – চর্ম, যৌন, এলার্জি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। রোগী দেখবেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
হাসপাতাল কর্তৃপক্ষ মো:জসিম হাওলাদার জানিয়েছে, ক্যাম্প উপলক্ষে এখন থেকে হাসপাতালের সকল পরীক্ষায় ২৫% পর্যন্ত ছাড় দেওয়া হবে।
হাসপাতালের সেবা সমূহ: ২৪ ঘন্টা জরুরী বিভাগ, বিশেষজ্ঞ কনসালটেন্ট দ্বারা পরিচালিত বহির্বিভাগ, স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ, মেডিসিন বিভাগ, বাত-ব্যথা, প্যারালাইসিস ফিজিক্যাল মেডিসিন বিভাগ, জেনারেল সার্জারী বিভাগ, কিডনী রোগ বিভাগ, নাক, কান ও গলা রোগ বিভাগ, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, ইউরোলজি বিভাগ, হৃদরোগ বিভাগ, নিউরো মেডিসিন বিভাগ, হাড় জোড়া রোগ অর্থোপেডিক বিভাগ, শিশু রোগ বিভাগ, পেট না কেটে মেশিনের সাহায্যে গলব্লাডার এর পাথর অপসারণ, নিরাপদ নরমাল ডেলিভারী, সব ধরনের অপারেশন স্বল্প খরচে করার সু-ব্যবস্থা এবং ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস।
ডায়াগনস্টিক সেবা সমূহ: ডায়াগনস্টিক সেন্টার, কম্পিউটারাইজড প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ইসিজি, ফোর ডি আল্ট্রাসনোগ্রাম, ভিডিও এন্ডোসকপি ও কোলনস্কপি, ইকোকার্ডিওগ্রাম, কালার ডপলার, মাইক্রো বায়োলজি, বায়োকেমিস্ট্রি, ক্যান্সার মার্কার টেস্ট, হরমোন টেস্ট, হেপাটাইটিস বি রোগের টিকা, ইউরোফ্লোমেট্রি ও স্পাইরোমেট্রি, বিদেশগামীদের মেডিকেল চেক আপ, নেবুলাইজার ও অক্সিজেন সেবা, শিশুদের ও গর্ভবতী মহিলাদের সকল প্রকার টিকা এবং রয়েছে ঔষধের দোকান।
ক্যাম্পের স্থান: ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটাল, সাভার মডেল মসজিদ ওভার ব্রিজের দক্ষিণে, পাকিজা মিলের উত্তরে, ঢাকা-আরিচা রোড, এ-৩০/৬ মজিদপুর, সাভার, ঢাকা-১৩৪০। যোগাযোগ: ০১৭৩১-০০৬১৭৩, ০১৭৯৪-৬০০০২৫,০১৯২৪-১০১৩৬৯।
