আগামীকাল পবিত্র শবে মি‘রাজ

২ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : আগামীকাল রাতে পবিত্র শবে মি’রাজ।যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মি’রাজ উদযাপিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ আগামীকাল বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম মি‘রাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা করবেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম সভাপতিত্ব করবেন ।

Read More

২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা

পবিত্র হিজরি নববর্ষ আগামীকাল বুধবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই হিজরি সনের শুভ সূচনা। আগামীকাল বুধবার পয়লা মহররম। শুরু হবে আরবি নববর্ষ,হিজরী ১৪৪০। আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। বাংলা ও ইংরেজি নববর্ষে আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন তথা কর্মসূচি পালিত হয়ে থাকে। আরবি নববর্ষের অনেক গুরুত্ব ও তাৎপর্য থাকা সত্ত্বেও উল্লেখ করার মতো কোনো কর্মসূচি পালন করা হয় না বললেই চলে। হিজরি বছরের শেষ মাস এবং শুরুর মাস অনেক মর্যাদা ও ফজিলতের মাস। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার…

Read More

‘আল্লাহর মেহমানরা’ মিনার পথে

প্রাণোৎসারিত উদ্বেল-আবেগ ঘিরে রেখেছে তাদের। দেহ মনে তাদের অপার্থিব রোমাঞ্চ, কণ্ঠে তালবিয়া। কেউ গাড়িতে; কেউ চলছেন পদব্রজে। গন্তব্য-মিনা। রচিত হয়েছে এক অভাবনীয়; অসামান্য দৃশ্যপট। পবিত্র মক্কা হতে মিনা’র পথ লাখো মানুষের পদভারে মুখরিত। আকাশ বাতাস মন্দ্রিত করছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হা’মদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক, লা-শারিকা লাক।’ (আমি হাজির। ও আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই; সব প্রশংসা আর নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার, তোমার কোনো অংশীদার নেই।) এই তাঁবু নগরী মিনা থেকেই সূচনা হবে মুসলমানদের অন্যতম ফরজ ইবাদত-পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নজিরবিহীন নিরাপত্তার…

Read More

চাঁদ দেখা গেছে সৌদি আরবে, ২০ আগস্ট পবিত্র হজ্ব

সৌদি আরবে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২০ আগস্ট পবিত্র হজ্ব। সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, আজ রবিবার ১২ আগস্ট আরব দেশগুলোতে শুরু হবে জিলহজ্ব মাস। এ তথ্য জানায় আরব নিউজ। আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে ২২ আগস্ট ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, হজ্বের অংশ হিসেবে হাজীরা ১৮ আগস্ট সন্ধ্যার পর মক্কা থেকে মিনা’র উদ্দেশ্যে রওয়ানা হবেন। ১৯ আগস্ট সারাদিন মিনাতে অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন। ২০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের…

Read More

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১

রাঙামাটির নানিয়ারচরের বড়পুল, ধর্মচরন কার্বারি পাড়া ও হতিমারা এলাকায় পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রবল বর্ষণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্র জানায়, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চার জন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চার জন এবং হাতিমারা এলাকায় তিন জন মারা গেছেন। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘নানিয়ার চরে তিনটি জায়গায় পাহাড় ধস হয়েছে। জেলা সদরসহ সব মিলিয়ে বিশটির মতো পাহাড় ধস হয়েছে গত রাত থেকে। জেলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিলো। এখনো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির যে অবস্থা,…

Read More

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আজ রবিবার বহু কাঙ্ক্ষিত আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে ৫৩তম বিশ্ব ইজতেমা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তাবলিগ জামাতের অন্যতম শূরা সদস্য বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাতের আগে ইমান ও আমলের উপর হেদাতি বয়ান করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। আয়োজকদের ধারণা, তীব্র শীত না থাকায় আখেরি মোনাজাতে দেশ-বিদেশের ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। ইতিমধ্যে মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর আশপাশে এসে অবস্থান নিয়েছেন। অনেকে আত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে উঠেছেন। আজ মোনাজাতের আগ পর্যন্ত…

Read More

ইজতেমার প্রথম দিনে ১ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার প্রথম দিনে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে। ইজতেমা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯ নম্বর খিত্তায় পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। উল্লেখ্য, আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আম বয়ান করেন জর্ডানের মাওলানা সৈয়দ ওমর খতিব।

Read More

কাল টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পবিত্র হজের পর মুসলমানদের বৃহত্তম এ ধর্মীয় সমাবেশে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এবারের দু’পর্বের ছয়দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ১৯ জানুয়ারি। দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। প্রথম পর্বের ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এবারের প্রথম পর্বের ইজতেমায় ১৬টি জেলার মুসল্লি অংশ নিবেন। ইজতেমার শুরুর দিনই…

Read More

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

ঢাকা, ২ ডিসেম্বর : আজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। জাতীয়ভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে এ দিবসটি পালিত হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাষ্টপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গতকাল বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়…

Read More

শনিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

ঢাকা, ২৯ নভেম্বর : আগামী শনিবার ২ ডিসেম্বর (১২ই রবিউল আউয়াল) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমান। সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচী প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তসমুহের মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী প্রদান, সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা…

Read More