ঢাকা, ১ অক্টোবর : আজ রোববার পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয়। বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে। প্রায় ১ হাজার ৩৩৫ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) কারবালা প্রান্তরে শহীদ হন। ১০ মহরম হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।…
Read MoreCategory: ইসলাম
ইসলাম
গাছ লাগানো সওয়াবের কাজ
অনলাইন ডেস্ক ,বিবি নিউজ ঃ প্রাণিকুলের পরম বন্ধু গাছ। গাছ না থাকলে পৃথিবীতে প্রাণিকুল থাকবে না। প্রাণিকুল বেঁচে থাকার প্রধান ও মূল উপাদান অক্সিজেন। সেই অক্সিজেন আসে গাছপালা থেকে। মানুষ কার্বন ডাই-অক্সাইড পরিত্যাগ করে যা বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ওই ক্ষতিকর পদার্থ গাছ গ্রহণ করে। গাছের সবুজ পাতার ক্লোরোফিল এবং সূর্যের আলো মিলে এক ধরনের রন্ধনপ্রক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই-অক্সাইডকে অক্সিজেনে পরিণত করা হয়। পৃথিবীর কোথায় কার্বন ডাই-অক্সাইডকে অক্সিজেন করার কারখানা নেই। এ ব্যবস্থা আল্লাহ পাক তাঁর আপন কুদরতে প্রাণিকুলের জন্য ঠিক করে রেখেছেন। গাছ…
Read Moreআজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস : সৌদি আরবে ধর্মপ্রাণ মুসল্লিরা আজ বৃহস্পতিবার পবিত্র হজ পালন করবেন। লাব্বাইক, আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি মাতা লাকা ওয়ালমুল্ক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। এই ধ্বনিতে বৃহস্পতিবার মুখর হচ্ছে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে জোহরের নামাজ শেষে খুতবায় অংশ নেন মুসল্লিরা। এরপর তাঁরা আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে খোলা মাঠে…
Read More১১টার মধ্যেই ইজতেমায় আখেরী মোনাজাত
ডেস্ক রিপোর্ট : ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। সকালে ইজতেমার মুরব্বী মোঃ গিয়াস উদ্দিন এ তথ্য জানান। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ। সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়েছে। দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ এ হেদায়েতী বয়ান করছেন। বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ইউনুস সিকদার। আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত: আখেরী মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সরেজমিনে…
Read Moreআখেরি মোনাজাত রবিবার সকাল ১১টায়
ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শুরু হবে বলে জানা গেছে। এই মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। তাবলীগ জামায়াতের মুরুব্বিদের বরাত দিয়ে গাজীপুরের এসপি হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। গাজীপুর জেলা অফিসার এস.এম রাহাত হাসনাত জানান, বিশ্ব ইজতেমার এই আখেরি মোনাজাতে ভিভিআইপি, ভিআইপিসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন দেশী-বিদেশী প্রায় ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন। দুই পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য গাজীপুর চান্দনা চৌরাস্তা হতে হাজার হাজার মুসল্লি পায়ে হেটে ইজতেমা ময়দানে যাতায়াত করবে। যে কারণে সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ…
Read Moreলাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখর তুরাগ তীর
ডেস্ক রিপোর্ট: ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার লাখো মুসল্লির উপস্থিতিতে ফজরের নামাজের পর থেকেই কোরআন-হাদিসের আলোকে চলছে মুরব্বীদের বয়ান। লাখো মুসল্লির আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে উঠেছে তুরাগ তীর। ইজতেমার মুরব্বিরা জানান, আজ দ্বিতীয় দিনে হেদায়েত ও তাশকিলের বয়ান হবে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আগামী ২০ জানুয়ারি শুরু হবে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যোগ দেবেন দেশের ১৬টি জেলার মুসল্লিরা। শনিবার ভোর থেকেই কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লির আল্লাহু আকবার ধ্বনিতে মুখর…
Read Moreবিশ্ব ইজতেমা শুরু শুক্রবার
ডেস্ক রিপোর্ট: টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের ১৭টি জেলার মুসল্লিদের পাশাপাশি ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে বুধবার থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের মুসল্লিরা। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে ইজতেমার ময়দানের। মুসল্লিরা দলে দলে ময়দানে এসে খুঁজে নিচ্ছে যার যার খিত্তা। শুক্রবার বাদ ফজর বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে বলে জানিয়েছেন ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন। তিনি বলেন, এ বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লি। এর…
Read Moreবিশ্ব ইজতেমাকে ঘিরে কোন ধরনের জঙ্গি হামলার হুমকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টঙ্গীর তুরাগ পাড়ে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমাকে ঘিরে কোন ধরনের জঙ্গি হামলার হুমকি নেই। মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার দুপুরে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ৫২তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে গাজীপুর, টঙ্গী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ,…
Read Moreকুমিল্লায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
ডেস্ক রিপোর্ট: ৫ লাখ মুসল্লির অংশগ্রহণের টার্গেট নিয়ে বৃহস্পতিবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘কুমিল্লা জেলা ইজতেমা’। জেলা সদরের অদূরে আলেখার চর (আমতলী) এলাকায় গোমতী নদীর তীরে এ উপলক্ষে তৈরি করা হয়েছে বড় প্যান্ডেল। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। এ বছর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ লাখ মুসল্লি এ ইজতেমায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। ইজতেমার কন্ট্রোল রুম সূত্র জানায়, ইজতেমা সফল করতে কুমিল্লার ১৬ উপজেলার তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দের আর্থিক ও স্বেচ্ছাশ্রমে এরই মধ্যে গোমতী তীরবর্তী চর এলাকায় তৈরি করা হয় প্যান্ডেল। এর ভেতর…
Read Moreহজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু ১৫ জানুয়ারি
ডেস্ক রিপোর্ট: ২০১৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইনে আগাম প্রাক-নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। মঙ্গলবার রাজধানীর উত্তরার আশকোনায় হজ প্রশিক্ষণার্থীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করা যাবে। ”প্রাক-নিবন্ধনের পর ব্যাংক থেকে একটি সনদ দেওয়া হবে। মোবাইল ফেনে এসএমএস করে প্রাক-নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হবে। ২৪টি ব্যাংকের মাধ্যমে প্রাক-নিবন্ধন ফি এবং হজে যাওয়ার অর্থ জমা দেওয়া যাবে। ”…
Read More