ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলা

ডেস্ক রিপোর্ট:  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপি ইসলামী বইমেলা শুরু হয়েছে। আগামী ১১ জানুয়ারি এ মেলা শেষ হবে । ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে এ বইমেলা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এবারের মেলায় ৫৯টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস বিক্রি হচ্ছে। এছাড়া মেলায় টুপি, আতর, জায়নামাজ, হ্যান্ডিক্রাফট ও ইসলামী ক্যালিগ্রাফিসহ ইসলামী ঐতিহ্যের সাথে…

Read More

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট: আগামী ১৩ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ হবে ১৫ জানুয়ারি। আর ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ইজতেমার দ্বিতীয় পর্ব। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় ইজতেমার এই তারিখ নির্ধারণ করা হয়। সভায় ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের বিষয় নিয়ে আলোচনা হয়।     মিতু/বিবি নিউজ/১৬৬

Read More

কোরআন প্রতিযোগিতায় স্টেডিয়ামে দর্শকের ঢল

ক্রিকেট কিংবা ফুটবল খেলায় স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ দর্শক দেখেছেন অহরহই। হয়তো কোনো খ্যাতনামা ব্যান্ডের পরিবেশনায় কনসার্টেও দেখে থাকবেন। কিন্তু কোরআন প্রতিযোগিতায়ও এভাবে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখেছেন? আফ্রিকার রাষ্ট্র তানজানিয়ায় একটি স্টেডিয়ামে এভাবেই লোক জড়ো হয়েছিল কোরআন তেলাওয়াত শুনতে। রমজানের ১৩ দিন আগ থেকেই তানজানিয়ার রাজধানী দারুস সালামের একটি স্টেডিয়ামে কোরআন প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত ও মুখস্তকরণ (হিফজ) এই দুই বিভাগে অসংখ্য লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতি বছরই দেশটিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Read More

রমজান ও আলী (আ) সম্পর্কে বিশ্বনবী (সা.)’র প্রাণস্পর্শী ভাষণ

রমজান মাসে ইবাদতের গুরুত্ব, এ মাসে সৌভাগ্য অর্জনের উপায় ও আলী (আ)’র শাহাদতের ভবিষ্যদ্বণী সম্পর্কে বিশ্বনবী (সা.)’র প্রাণস্পর্শী এই ভাষণটি একটি ঐতিহাসিক ভাষণ ও হাদিস হিসেবে প্রত্যেক মুসলমানের হৃদয়ে গেঁথে রাখা উচিত। এখানে পুরো হাদিস তথা ভাষণটি তুলে ধরা হল: “হে মানুষ! নিঃসন্দেহে তোমাদের সামনে রয়েছে আল্লাহর বরকতপূর্ণ মাস। এ মাস বরকত, রহমত বা অনুগ্রহ ও ক্ষমার মাস। এ মাস মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এ মাসের দিনগুলো সবচেয়ে সেরা দিন, এর রাতগুলো শ্রেষ্ঠ রাত এবং এর ঘণ্টাগুলো শ্রেষ্ঠ ঘণ্টা। এ মাস এমন এক মাস যে মাসে তোমরা আমন্ত্রিত হয়েছ…

Read More

প্রাক হজ নিবন্ধন কাল শেষ হচ্ছে

হজব্রত পালনের জন্য প্রাক হজ নিবন্ধন আগামীকাল শেষ হবে। খবর তথ্য বিবরণীর। হজ গমনেচ্ছুদের আগামীকালের মধ্যে তাদের নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের এই সময় আর বাড়ানো হবে না । ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ কথা জানান হয়েছে। চাঁদ দেখার উপর এবার হজের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর। মন্ত্রণালয়টির সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এবার হজযাত্রীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের বেশী হলে অতিরিক্ত নিবন্ধিত হজ গমনেচ্ছুগণ পরবর্তী বছর হজ পালনের অপেক্ষমান তালিকায় থাকবেন।

Read More

পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের দেয়া খেজুর গ্রহণ বাংলাদেশের

পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল আজ সচিবালয়ে বাংলাদেশে সৌদি চার্জ দ্যা এফেয়ার্স আল হাসান আলী আল হাজমীর কাছ থেকে এই খেজুর গ্রহণ করেন। মুসলিম ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে এ খেজুর বাংলাদেশী মুসলিম ভাইবোনদের দেয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব গমন করায় দ’ুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। মুসলিম ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দ’ুদেশ একসাথে কাজ করবে…

Read More

রোববার দিবাগত রাতে পবিত্র শবেবরাত

মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত রোববার দিবাগত রাতে উদযাপিত হবে। বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে সারারাত অতিবাহিত করবেন। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানগণ বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করবেন। পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সৌভাগ্যের এ রজনীতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমানগণ কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে…

Read More

স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াতে মহানবী (সা.) যা করতে বলেছেন

মহান রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম বলছে, পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ স্থাপিত না হলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, শান্তি ও নিরাপত্তা লাভ করা যায় না, এমনকি জান্নাতও লাভ করা যাবে না। তাই রাসুলুল্লাহ (সা.) মোমিনদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ বৃদ্ধির জন্য একটি চমৎকার পন্থা বাতলে দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ স্থাপন করবে। আমি কি তোমাদের এমন বিষয়ের কথা বলব না, যা করলে তোমাদের মধ্যে…

Read More

অবশেষে আলাদা পরিচয়পত্র পাচ্ছেন জ্যেষ্ঠ নাগরিকরা

অবশেষে দেশের এক কোটি ৩০ লাখ জ্যেষ্ঠ নাগরিক আলাদা ‘সিনিয়র সিটিজেন’ কার্ড বা পরিচয়পত্র পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্রের আদলেই প্রবীণদের স্বীকৃতি বা পরিচয়পত্র দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের সঙ্গে ডাটা শেয়ার করে সমাজকল্যাণ মন্ত্রণালয় এই পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। দক্ষ জনবল নিয়োগ এবং নির্বাচন কমিশন থেকে ডাটা শেয়ারিংয়ের পর পরিচয়পত্র তৈরির কাজ শুরু করবে মন্ত্রণালয়। এ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বাংলানিউজকে বলেন, দক্ষ জনবল নিয়োগ এবং নির্বাচন কমিশনের সঙ্গে ডাটা শেয়ারিংয়ের পর শুরু হবে পরিচয়পত্র তৈরির কাজ। ২০১৩ সালের ১৮ নভেম্বর ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জ্যেষ্ঠ…

Read More