ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপি ইসলামী বইমেলা শুরু হয়েছে। আগামী ১১ জানুয়ারি এ মেলা শেষ হবে ।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে এ বইমেলা।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এবারের মেলায় ৫৯টি স্টল অংশগ্রহণ করেছে।
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস বিক্রি হচ্ছে।
এছাড়া মেলায় টুপি, আতর, জায়নামাজ, হ্যান্ডিক্রাফট ও ইসলামী ক্যালিগ্রাফিসহ ইসলামী ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী রয়েছে।
মিতু/বিবি নিউজ/৬১৭
