ডেস্ক রিপোর্ক: বেতন ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় ৭ দিন ধরে সাভারের আশুলিয়ায় প্রায় ২৫টি কারখানার ভিতরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার উইন্ডি এ্যাপারেলন্স, শেড ফ্যাশন, ডিকে নীট ওয়্যারসহ প্রায় ২৫টি কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এদিকে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের দি রোজ ড্রেসেস লিমিটেডসহ প্রায় ১০টি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে চলে যায় । দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে জানান গত কয়েকদিন ধরে আশুলিয়ার এ সমস্ত গার্মেন্টস শ্রমিকরা সর্বনি¤œ মুজুরি ১৫ হাজার টাকা বেতন করার দাবিতে গত কয়েক দিন ধরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছে। শ্রমিক বিক্ষোভের কারনে তারা সময়মত শিফমেন্টের কাজ করতে পারছে না।
এদিকে শ্রমিকদের দাবির ব্যাপারে মালিকপক্ষ আলোচনা করে আসছে বলে জানিয়েছেন কয়েকটি পোশাক কারখানার মালিক।
এছাড়া শ্রমিক অসন্তোষ এড়াতে ওই পোশাক কারখানা গুলো জরুরী ভাবে পরিদর্শন করেছে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
এছাড়া যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মিতু/বিবি নিউজ/৬১৬
