ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার মন্ত্রী

112367_imagডেস্ক রিপোর্ট:  রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রেতনো এলপি মারসুদির বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে রাতেই ঢাকা ত্যাগ করবেন তিনি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নাগরিকদের বর্তমান অবস্থার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ ও মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে দুই দিনের বিশেষ সফরে বের হয়েছেন রেতনো এলপি মারসুদি। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের উপদেষ্টা অং সান সু চির সঙ্গে তাঁর বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।

গত নভেম্বর থেকে এখন পর্যন্ত মিয়ানমারে ধর্ষণ, হত্যা এবং হামলার ঘটনায় ২১ হাজারের বেশি রোহিঙ্গা নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

 

 

মিতু/বিবি নিউজ/৬১৫

Related posts

Leave a Comment