সাভার ও আশুলিয়া থেকে চার লাশ উদ্ধার

Las-পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে সাভারের আমিনবাজার, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শ্রীপুর থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, সকালে সাভারের বিরুলিয়া এলাকায় নিজ ভাড়া বাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাইহাজ রাফিদকে (১৫) দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে সকালে সাভারের আমিনবাজার থেকে গিয়াস গাজী নামের (৩৫) এক পিকআপ চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ট্রাক চাপায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নারী ও আশুলিয়ার শ্রীপুর থেকে আরেক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরে চারটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহসিনুল কাদির বলেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment