নোয়াখালীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গুলিবিদ্ধসহ আহত ৬০

hamlaনোয়াখালী, ১২ অক্টোবর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ মিছিলের উপর রাবার বুলেট ছুড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ২০ জন গুলিবিদ্ধসহ আহত হয় ৬০ জন। এই ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করে।

নোয়াখালী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত মো. নোমান ছাত্র দল নোয়াখালী শহর শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন সামু, মো. বাবু, আবু ছাদেক জুয়েলসহ গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রদল ও যুবদল নেতা বাবু সোহাগ, মহি উদ্দিন বাপ্পি ও সাহাব উদ্দিন।

অন্যদিকে এ ঘটনায় আটককৃতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জেলা যুবদলের সভাপতি মাহাবুবুল আলমগীর আলম, থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন ও ছাত্রদল নেতা নাজমুল আলম মাজেদকে।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক অতিক্রম করার সময় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় মোহাম্মদ শাহজাহান পুলিশ কর্মকর্তাকে বাধা না দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়লে বিএনপির ৬০ নেতা কর্মী আহত হয়। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সংঘর্ষে জেলার প্রধান সড়কে ঘণ্টা ব্যাপী সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আওয়ামী লীগ এর প্রতিবাদ জানিয়ে একটি মিছিল বের করে।

Related posts

Leave a Comment