হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

pulisহবিগঞ্জ, ১২ অক্টোবর : হবিগঞ্জের বাহুবলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দারাগাঁও চা বাগানের ২ নম্বর সেকশন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মদন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম রহমান মিয়ার ছেলে।

বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেপ্তার করা হয়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন এবং অস্ত্র রাখার জায়গা সম্পর্কে তথ্য দেন।

তিনি বলেন, আজ ভোররাতে মদনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় হঠাৎ পুলিশের ওপর গুলিবর্ষণ করে মদনের সহযোগীরা। এ পরিস্থিতিতে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে মদন পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতদের গুলি লাগে মদনের বুকে বলে দাবি করেন পরিদর্শক। পরে মদনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Related posts

Leave a Comment