লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

pulisলক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামি নিহত হয়েছেন। তার নাম আবু কাউসার (৩০),ওরফে বড় কাউসার।

তিনি লক্ষ্মীপুর সদরের পশ্চিম লক্ষ্মীপুর ইউনিয়নের ইউনুস মিয়ার ছেলে। বন্দুকযুদ্ধে পুলিশের একজন উপপরিদর্শকসহ দুই কনস্টেবলও আহত হয়েছেন।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আবু কাউসার অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামি। বুধবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর তিন নম্বর ব্রিজের কাছে আটক করতে গেলে তিনি পুলিশকে উদ্দেশ করে গুলি ছোড়েন।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে কাউসার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার আরো জানান, আবু কাউসারের গুলিতে উপপরিদর্শক (এসআই) কাউসার উদ্দিন চৌধুরী, কনস্টেবল ইব্রাহিম খলিল ও মহসিন খান আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 
দিয়া ইসলাম /  ৪০৫

Related posts

Leave a Comment