বার্ন ইন্সটিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

pmস্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য ৫শ’ শয্যার আধুনিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর চানখাঁরপুলের নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

পরে আয়োজিত অনুষ্ঠানে বার্ন ইন্সটিটিউটের প্রেক্ষাপট বর্ণনা করে বক্তব্য রাখেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্ব্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সেনাবাহিনী প্রধানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এই প্রকল্পে ব্যয় হবে পাঁচ’শ কোটি টাকার ও বেশি।

Related posts

Leave a Comment