সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরী করায় গার্মেন্টস শ্রমিকরা খুশি

স্টাফ নভেম্বর, ৮ নভেম্বর,(বিবিনিউজ): সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরী করায় সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের গার্মেন্টস শ্রমিকরা অনেক খুশি। তবে অনেক শ্রমিক খুশি থাকলেও অনেকে আরও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। শ্রমিকরা বলছে,দ্রব্য মুল্যের উর্ধ্বগতি বাড়ি ভাড়াসহ বেশী হওয়ায় তাদের এই টাকা দিয়ে কিছুই হয়না। আবার অনেক শ্রমিক বাড়ি ভাড়া না বাড়ানোর উপর জোর দাবি জানিয়েছেন। শিল্প পুলিশ জানায়,সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট বড় মিলিয়ে প্রায় দুই হাজারেরও বেশী তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন কয়েক লক্ষ নারী ও পুরুষ শ্রমিক। পরে র্বনিম্ন ২৩ হাজার টাকা মজুরির দাবিতে টানা এক সপ্তাহ সাভার ও আশুলিয়ায় আন্দোলন করেন শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনে গার্মেন্টস মালিকরা এসময় দিশে হাড়া হয়ে পড়েন। পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজাহান সুফিয়ান গতকাল শ্রমিকদের সাড়ে চার হাজার টাকা নতুন বেতন কাঠামো ঘোষনা করেন। এখন পর্যন্ত এসব এলাকায় গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগ দিযেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Related posts

Leave a Comment